Social Icons

Showing posts with label Jana Ojana (জানা অজানা). Show all posts
Showing posts with label Jana Ojana (জানা অজানা). Show all posts

বারমুডা ট্রায়াঙ্গেল রহস্য

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, বাহামা দ্বীপ এবং ক্যরিবীয়ান দ্বীপ এই তিনটি স্থানকে নিয়ে যে ত্রিভুজাকার এলাকা পাওয়া যায় সেটাই বারমুডা ট্রায়াঙ্গেল। বারমুডা ট্রায়াঙ্গেল এর রহস্যময়তার জন্য সবার কাছেই কম বেশী পরিচিত। যেসব রহস্যময় ঘটনা বারমুডা ট্রায়াঙ্গেলকে ঘিরে শোনা যায় সেগুলো হল:
১. বারমুডা ট্রায়াঙ্গেলে প্রায়শ:ই নৌযান দুর্ঘটনার কবলে পড়ে নিশ্চিন্থ হয়ে যায়।\
২. বারমুডা ট্রায়াঙ্গেলের উপর দিয়ে বিমান উড়ে গেলে তার আর হদিস পাওয়া যায় না।
৩. এই এলাকায় কম্পাসের কাঁটা এলোমেলো দিক নির্দেশনা দেয়।
৪. বারমুডা ট্রায়াঙ্গেলে যেসব মানুষ দুর্ঘটনার কবলে পড়েছেন তাদের সাথে শেষবার যোগাযোগের সময় অদ্ভুৎ আচরন করেছেন বা কথাবার্তা বলেছেন এবং অতঃপর সম্পূর্ণ নিশ্চিন্থ হয়ে গেছেন।
৫. মাঝে মাঝে সময় এবং অবস্থান উল্টা-পাল্টা হয়ে যায়। একজন পাইলট নাকি আকস্মিকভাবে দুই ঘন্টার পথ চোখের নিমেষে পাড়ি দিয়ে ফেলেছেন।

জেনে নিন কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্ন-উত্তর

পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ।আপনারা সবাই কেমন আছেন ।আমি আল্লাহর রহমতে ভালো আছি।আজ আমি আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের ধারণা দিব যা থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন।এইগুলো আমি তানভির ভাইয়ের প্রয়োজনীয় বাইলা বই পেইজ থেকে নিয়েছি ।

তাহলে জেনে নিন কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের  প্রশ্ন-উত্তর


ইন্টারনেটে প্রতি মিনিটে কি ঘটছে.......জেনে নিন!


ইন্টারনেট দুনিয়ায় প্রতি মিনিটে কত কী-ই না ঘটছে! কম্পিউটার চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেলের গবেষণায় প্রতি মিনিটে ঘটে এমন বহু তথ্য বেরিয়ে এসেছে।গবেষণায় দেখা গেছে, মিনিটে ২০৪ মিলিয়ন ই-মেইল বার্তা পাঠানো হচ্ছে। প্রতি মিনিটে ফেসবুক পেজ দেখা হয় ৬০ লাখ আর ইউটিউবে ১৩ লাখ ভিডিও ক্লিপ ডাউনলোড করা হয়। খবর ডেইলি মেইলর।৪৭ হাজার অ্যাপ্লিকেশান ডাউনলোড তো হয়-ই আর প্রতি মিনিটে ২০ জন ইন্টারনেট ইউজার তার আইডেন্টিটি বা পাসওয়ার্ড হারান।

শবে বরাত ও মুসলমানদের জন্য গুরত্যপূর্ণ কিছু কথা

শবে বরাত আভিধানিক অর্থ অনুসন্ধান
‘শব’ ফারসি শব্দ। অর্থ রাত বা রজনী। বরাত শব্দটিও মূলে ফারসি। অর্থ ভাগ্য। দু’শব্দের একত্রে অর্থ হবে, ভাগ্য-রজনী। বরাত শব্দটি আরবি ভেবে অনেকেই ভুল করে থাকেন। কারণ ‘বরাত’ বলতে আরবি ভাষায় কোন শব্দ নেই।
যদি বরাত শব্দটি আরবি বারা’আত শব্দের অপভ্রংশ ধরা হয় তবে তার অর্থ  হবে— সম্পর্কচ্ছেদ বা বিমুক্তিকরণ। কিন্তু কয়েকটি কারণে এ অর্থটি এখানে অগ্রাহ্য, মেনে নেয়া যায় না-
  • ১. আগের শব্দটি ফারসি হওয়ায় ‘বরাত’ শব্দটিও ফারসি হবে, এটাই স্বাভাবিক
  • ২. শা’বানের মধ্যরজনীকে আরবি ভাষার দীর্ঘ পরম্পরায় কেউই বারা’আতের রাত্রি হিসাবে আখ্যা দেননি।
  • ৩. রমযান মাসের লাইলাতুল ক্বাদরকে কেউ-কেউ লাইলাতুল বারা’আত হিসাবে নামকরণ করেছেন, শা‘বানের মধ্য রাত্রিকে নয়।

সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটার

আসসালামু আলাইকুম,
কেমন আছেন বন্ধুরা।সবাই আশা করি আল্লাহ্‌র রহমতে ভাল আছেন।আপনাদের সব্বাইকে শুভেচ্ছা দিয়ে আজকের পোস্ট শুরু করছি।আমি আপনাদের কাছে একটা দারুন খবর নিয়ে এসেছি । চীনের তৈরি তিহানে-২ বা মিল্কিওয়ে-২ নামের সুপার কম্পিউটারটি গতির দিক থেকে বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটারের রেকর্ড গড়েছে।বর্তমানে সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটার টাইটানের চেয়ে গতির দিক থেকে ৭৪ শতাংশ এগিয়ে গেছে তিহানে-২। এই কম্পিউটারটি ৩১ পেটাফ্লপ গতিতে কাজ করতে সক্ষম হয়েছে। সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি ম্যাগাজিন ‘আরস টেকনিকা’।কম্পিউটার গতিনির্ধারক লিনপ্যাক বেঞ্চমার্কের সাহায্যে প্রতিবছর দুইবার বিশ্বের সেরা ৫০০টি সুপার কম্পিউটারের তালিকা প্রকাশ করা হয়। এবারের তালিকা প্রকাশিত হবে ১৭ জুন।
Blue_Mountain_Supercomputer_CN9900144

বাংলাদেশকে দেখুন আরো কাছে থেকে

বিছমিল্লাহির রাহমানীর রাহীম
আছছালামুআলাইকুম।আপনারা সবাই কেমন আছেন।আমি আল্লাহর রহমতে ভালো আছি।তবে সাভারের মানুষগুলোর জন্য অনেক কষ্ট হচ্ছে।আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন।আজ আমি আপনাদেরকে দিব বাংলাদেশের বিভিন্ন জেলার নিজস্ব ওয়েবসাইটের ঠিকানা । এতে আপনারা খুব সহজেই প্রতিটি জেলায় ভিজিট করতে পারবেন।

আসুন, আমরা আমাদের প্রিয় মাতৃভূমিকে আরও কাছ থেকে দেখি। নিজস্ব জেলা সম্পর্কে জানি আরও গভীর ভাবে। প্রতিটি জেলার জন্য আলাদা আলাদা ওয়েব সাইট। নাম দেয়া হয়েছে “জেলা তথ্য বাতায়ন।” হ্যাঁ, সত্যিই এক একটি  ওয়েব এক একটি বাতায়ন বা জানালা। যে জানালা দিয়ে উঁকি দিলে দেখা যাবে আমার প্রাণ প্রিয় মাতৃভূমির মাটি ও মানুষের হাস্যজ্জল মুখচ্ছবি।

গরম ভুলে যান আসছে শীতাতপ নিয়ন্ত্রিত পোশাক

আজব প্রযুক্তির দুনিয়ার আবারো স্বাগতম জানাই সকল বন্ধুদের। টেকনোলজি আমাদের জীবনের খুব প্রয়োজনীয় একটি জনিস তবে মাঝে এই টেকনোলজি হতে পারে কিছুটা আজব ধরনের। তেমনি একটি নতুন প্রযুক্তি নিজে আজকে আলোচনা করব আমরা। সম্প্রতি ভারতের এক উদ্ভাবক শীতাতপ নিয়ন্ত্রিত পোশাক উদ্ভাবন করেছেন। বলা যেতে পারে এই পোশাকের মাঝে থাকবে এসি বা শীতাতপ নিয়ন্ত্রণ ক্ষমতা। চরম গরমেও আপনাকে দিতে পারে শীতের আমেজ। সৌরকোষ ও বিশেষ ধরনের পাখাযুক্ত এ পোশাকের মাধ্যমে মোবাইল ফোন, ট্যাবলেট প্রভৃতি চার্জ দেওয়ার পাশাপাশি আবহাওয়ার প্রেক্ষিতে শরীর ঠান্ডা বা গরম রাখার সুবিধাও পাওয়া যাবে।

জেনে নিন নোবেল পুরষ্কারের ইতিহাস

নোবেল পুরস্কার

নোবেল পুরস্কারের প্রবর্তক- আলফ্রেড নোবেল
নোবেল পুরস্কার দেয়া হয়- ১৯০১ সাল
প্রথমে নোবেল পুরস্কার দেয়া হত- ৫ টি ক্ষেত্রে : পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, শান্তি ও সাহিত্য)
বর্তমানে নোবেল পুরস্কার প্রদান করা হয় – ৬ টি ক্ষেত্রে : পদার্থ, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, শান্তি ও সাহিত্য ও অর্থনীতিতে (পরে অর্থনীতি যোগ করা হয়)

পরীক্ষামূলকভাবে যাত্র শুরু করল বাংলাদেশের প্রথম কম্পিউটার চালিত ট্রেন

১৬ মার্চ ২০১৩ শনিবার সকাল সাড়ে ৯ টায় বন্দরনগরী চট্রগ্রামের পাহাড়তলী ষ্টেশন থেকে কুমিল্লার উদ্দ্যেশে ট্রেনটির ছেড়ে আসে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। যাত্রী সাধারণের যোগাযোগের সুবিধার্থে বাংলাদেশের প্রথম  কম্পিউটার চালিত রেল চালুর উদ্যোগ নেয় সরকার। প্রথম পর্যায়ে কমলাপুর – নারায়নগঞ্জ রুটে দুইটি ট্রেনের মাধ্যমে এই সেবা চালু করা হবে বলে জানিয়েছে রেলওয়ে। এই লক্ষ্যে ৫ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে চীন থেকে দুইটি কম্পিউটার চালিত ট্রেন আমদানি করছে সরকার। সবকিছু ঠিক থাকলে, রুটঃ চট্রগ্রাম -ফেনী, চট্রগ্রাম -নাজিরহাট, চট্রগ্রাম-দোহাজারীতে পর্যায়ক্রমে এই সেবা চালু করা হবে বলে জানিয়েছে রেলওয়ে।

বৈজ্ঞানিক কল্পকাহিনীঃ ১ কক্ষপথ

অনেকদিন পর সম্পূর্ণ নতুন একটি আয়োজন নিয়ে হাজির হলাম টিপিতে আশা করি সবার ভালো লাগবে । চলেন শুরু করি ।
প্রাচীনকালে কিছু মানুষ বিজ্ঞান নিয়ে অনেক কিছুই কল্পনা করেছে, কল্পকাহিনী লিখেছে যেগুলো বেশিরভাগই ছিল আজগুবি, বানোয়াট। এরকমই একজন লেখক ও বিজ্ঞানী ২০৪৪ সালের দিকে কল্পনা করে বসলেন যে, ৩০৪৮ সালের দিকে পৃ্থিবীর মতই আরেকটি গ্রহ পৃ্থিবীর অক্ষরেখায় চলে আসবে যেখানে মানুষের মতই কিছু প্রাণী থাকবে এবং দুই গ্রহের মুখোমুখি সংঘর্ষে পৃ্থিবী ধ্বংস হয়ে যাবে।

জানা-অজানা বিস্ময়কর তথ্য প্রযুক্তির খবর

সালাম সবাইকে আসা করি ভালো আছেন। আমাদের চারপাশে রয়েছে হাজারো জিনিস যা আমরা অনেক কিছুই জানিনা বা জানার সুযগ  এখনো হয়নি। প্রযুক্তির নানান খবর নিয়ে আমার এই ধারাবাহিক পোস্ট। প্রতি পর্বে ৫০টি অজানা বিষয় আমরা নতুন করে জেনে নিব। সাধারণ নলেজের ভাণ্ডার বলতে পারেন আমার এই ধারাবাহিক প্রযুক্তির তথ্যগুলো। তাহলে চলেন শুরু করি আজকের পর্ব।



বিজ্ঞানী আইনস্টাইন এবং হকিংকে পিছনে ফেলেছে খুদে বাঙালি

ছোটবেলায় সে যখন খুব কান্নাকাটি করতো, বাবা-মা বলতেন নামতা বলো। আর তাতেই শান্ত হয়ে যেত ছোট্ট ছেলেটা। তখনই টের পেয়েছিলেন বাঙালি দম্পতি, ছেলেটি তাঁদের ‘জিনিয়াস’। কিন্তু তা বলে আইনস্টাইনের থেকেও বুদ্ধি বেশি! স্টিফেন হকিংও  আইকিউ-এ তার থেকে পিছিয়ে! বিশ্বাস করতে পারছেন না ওঁরা। ভাবতে পারছে না অগ্নিজ বন্দ্যোপাধ্যায় নিজেও। ব্রিটিশ মেনসা আইকিউ পরীক্ষায় সর্বোচ্চ রেকর্ড গড়েছে সে। মেনসা ব্রিটেনের জনপ্রিয় আইকিউ পরীক্ষা। নিজের বুদ্ধি যাচাই করতে চাইলেই, কেউ অংশ নিতে পারে। আইকিউ পুরো কথা ‘ইনটেলিজেন্স কোয়েশিয়েন্ট’। এই পরীক্ষায় যাচাই করে দেখা হয় স্মৃতিশক্তি, সাধারণ জ্ঞান, যুক্তিবুদ্ধি এবং বোঝার ক্ষমতা। দেখা হয়, কত তাড়াতাড়ি জটিল অঙ্ক সমাধান করতে পারে প্রতিযোগী, কত দ্রুত জবাব দিতে পারে। ৯৫% মানুষই আইকিউ পরীক্ষায় ৭০ থেকে ১৩০ স্কোর করে। অগ্নিজ পেয়েছে ১৬২।

৭ মার্চ থেকে নতুন আঙ্গীকে আসছে ফেসবুক

সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক আগামী সপ্তাহে তাদের নতুন ডিজাইনের নিউজফিড চালু করতে যাচ্ছে। এই প্রক্রিয়ায় এক বিলিয়নের বেশি ব্যবহারকারী সমৃদ্ধ ইন্টারনেট প্ল্যাটফর্মটি পুনরায় সেবাটির কিছু মূল বিষয়ে পরিবর্তন আনবে। মার্চের ৭ তারিখে ক্যালিফোর্নিয়াস্থ প্রধান কার্যালয়ে একটি মিডিয়া ইভেন্টে উক্ত রি-ডিজাইন সূচনা করা হবে। শুক্রবারে এই অনুষ্ঠানের আমন্ত্রণ প্রকাশ করার পরে ফেসবুকের শেয়ারমূল্য প্রায় ২ শতাংশ বেড়ে যায়।

শরীরের তাপমাত্রা অনুযায়ী এর পরিবর্তন হবে জিন্সের রং

জিন্সের ডিজাইনার Naked & Famous তাদের ক্রীড়নশীল এবং সৃজনশীল পোশাক তৈরির জন্য বিখ্যাত। সম্প্রতি এটি বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন thermochromic জিন্স বাজারে নিয়ে এলো, এই জিন্সটি যে পরিধান করবে তার শরীরের তাপমাত্রা অনুযায়ী এর রং পরিবর্তন  হয়ে যাবে।
naked-and-famous-thermochromic-denim-jeans-650x0

গুগল আর্থ: বিশ্ব এখন আমাদের হাতের মুঠোয়!!


গুগল আর্থ। ‘আর্থ’ শব্দের অর্থ পৃথিবী, আর পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে এর মাধ্যমে তুমি যেতে পারবে না! হোক তা আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা তোমার বাসার পাশের খেলার মাঠ। সবখানে মুহূর্তের মধ্যে পৌঁছাতে পারবে তুমি! আর এজন্য শুধু তোমার কম্পিউটার আর ইন্টারনেট কানেকশনই যথেষ্ট। অবাক হচ্ছো? এ আবার কীভাবে সম্ভব? এখনই প্রমাণ হয়ে যাক। এই লিংকের ওপর ক্লিক করো। তারপর যে বক্সটি আসবে সেখানে save file লেখাতে ক্লিক করলে সফটওয়্যারটি তোমার কম্পিউটারে সেভ হয়ে যাবে। এখন ইন্সটল করে নাও। খুব সহজেই এটি ইন্সটল করতে পারবে, কোনো সমস্যা হলে বড় কারও সাহায্য নাও।

মহাকাশ-র গ্রহ নক্ষত্রের অবস্তা জানুন নিজের ডেক্সটপ থেকে!!!(মিস করবেন না)!

0.10-constellations-300x225
 আমরা অনেকেই হইত জানি জ্যোতির্বিজ্ঞান বিষয়ক সফটওয়্যারগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে প্লানেটোরিয়াম জাতীয় সফটওয়্যার। আজ এরকম একটি প্লানেটোরিয়াম সফটওয়্যার সম্পর্কে আলোচনা করবো। এটি আপনার কম্পিউটারে একটি ভার্চুয়াল ত্রিমাত্রিক প্লানেটোরিয়াম তৈরী করবে। আপনি পৃথিবীর যেকোনো প্রান্তেই থাকেননা কেন এটি যে কোন সময়ে আপনার অবস্থানে আকাশের গ্রহ, নক্ষত্র, নক্ষত্রমন্ডলীর অবস্থান সম্পর্কে জানান দেবে। আপনাকে শুধু আপনার কো-অর্ডিনেট আর সময় নির্ধারণ করে দিতে হবে। হাতে টেলিস্কোপ নেই কিন্তু মনে হচ্ছে, ইস! মঙ্গলকে যদি আরো কাছে দেখা যেত! মাউসের হূইল স্ক্রোল করে শুধু মঙ্গলের পৃষ্ঠই নয় আপনি এমনকি ফেবোস ও ডিমোসকে(মঙ্গলের দুই উপগ্রহ)-ও দেখতে পারবেন। অনেক আনন্দদায়ক তাই না!

নতুন এক ভাইরাসের খবর জানা গেছে যেটি টাকা চুরি করে

প্রযুক্তির খবর নিয়ে আজব টেক হাজির হয়েছে। আজকে একটি আজব ভাইরাসের কথা জানাতে এসেছি।ম্পিউটার থেকে জরুরি ও ব্যক্তিগত তথ্য চুরি করা ভাইরাসের কথা এখন সবার জানা। এবার নতুন এক ভাইরাসের খবর জানা গেছে যেটি টাকা চুরি করে। টাকা চোর এ ভাইরাসের কীর্তি এখানেই সীমিত নয়; চুরির পর এটি নিজে থেকেই ব্যাংকের অ্যাকাউন্টে টাকার অঙ্ক ঠিকমতো বসিয়ে একটি ভুয়া নথি তৈরি করে রাখে। ফলে টাকা চুরি হওয়ার পরও ঘটনার শিকার ব্যক্তি সেটি বুঝতে পারে না। বোঝে, যখন ব্যাংক থেকে চেক ফিরিয়ে দেওয়া হয়।

আমাদের মৃত্যুর দিকেই ঠেলে দেয় ডিম সিগারেটের মতোই ক্ষতি করে

সালাম সবাইকে আজকে একটি খবর নিয়ে এসেছি যা দেখে অনেকেই দ্বিমত পোষণ করবেন আবার অনেকেই খুব অবাক হয়ে যেতে পারেন। সাধারনত অসুস্থ হওয়ার সাথে সাথেই ডিম ও ভিটামিন খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা ও শুভাকাঙ্ক্ষীরা। কারণ আপাতদৃষ্টিতে,এটা সবাই জানে, দুর্বল শরীরের জন্য পুষ্টি ঘাটতি হিসেবে কাজ করে এসব খাদ্যসামগ্রী।কিন্তু অবাক হবেন যখন জানবেন শরীরে স্বাভাবিক কর্মচাঞ্চল্য আনতে ভিটামিন অথবা ডিম খেলেও এসব খাদ্য আমাদের মৃত্যুর দিকেই ঠেলে দেয়!

কুর’আনে প্রযুক্তি:: পর্বত কি স্থান পরিবর্তন করে?

আচ্ছা এমন যদি হয় যে , আপনি অ্যাডভেঞ্চারে গেলেন পার্বত্য চট্রগামের উদ্দেশ্যে এবং পাহাড়ের পাদদেশে রাতে ঘুমানোর জন্য তাঁবু করলেন, সকালে উঠে খেয়াল করলেন পর্বতটি আরো কয়েক কিলোমিটার দুরে হেটেঁ চলে গেছে I mean স্থান পরিবর্তন করেছে তাহলে কেমন হয়? অথবা যদি আমেরিকা যেতে কোন সাগর পাড়ি দিতে না হতো তাহলে কেমন হয়? আপনি আপনি ভাবছেন কি গাজাঁখুরি কথা। আসলেই কি এমনটা ঘটে। হ্যাঁ ঘটে তবে অতি অতি ধীরে (কচ্ছপ ফেল) !!

কখনো কি চিন্তা করেছেন? পৃথিবীর মত গ্রহ আছে এক হাজার ৭ শ’ কোটি

মিল্কিওয়ে বা ছায়াপথ আমাদের পৃথিবীর আকৃতির এক হাজার ৭ শ’ কোটি গ্রহ নিয়ে গঠিত এবং সেখানে গ্রহের সংখ্যা আরো বেশি হতে পারে। সোমবার প্রকাশিত এক গবেষণায় একথা বলা হয়েছে। এ গবেষণায় পৃথিবীর অনুরূপ আরেকটি গ্রহ আবিষ্কারের সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে। দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে একথা বলা হয়। জ্যোতির্বিজ্ঞানীরা নাসার কেপলার মহাকাশ যান ব্যবহার করে দেখতে পেয়েছেন যে, আমাদের ছায়াপথের ১৭ শতাংশ তারকার