বর্তমানের এই ইন্টারনেটের যুগে যারা ইন্টারনেট ব্যবহার করেন তাদের মধ্যে সোশ্যাল নেটওয়ার্কে বিচরন নাই এমন মানুষ খুজে পাওয়া যাবে না। সোশ্যাল নেটওয়ার্ক এখন আমাদের দৈনন্দিন কর্ম কাণ্ডের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে, কি পাওয়া যাচ্ছেনা এতে ?
দৈনন্দিন জীবনের ভালো খারাপ সব কিছুই পাচ্ছি আমরা এতে, তার সাথে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে যেখানেই থাকুক সকলের সাথে যোগাযোগ রাখছি এর মাধ্যমে, শেয়ার করছি নিজেদের আনন্দ ও বেদনার মুহূর্ত গুলো।
বর্তমানে আমরা অনেক সোশ্যাল নেটওয়ার্ক ব্যাবহার করছি যেমন Facebook, Tweeter, Google+ , LinkedIn, Instagram আরও জানা অজানা অনেক কত কি, এ সমস্ত সোশ্যাল নেটওয়ার্ক সাইট গুলো যেমন আমাদের সকলকে কাছাকছাই থাকার সুযোগ করে দিয়েছে তেমনি এর দারা তারাও প্রচুর পরিমান মুনাফা লুফে নিচ্ছে। আমরা যেমন প্রয়োজনে এর পেছনে সময় ব্যয় করছি তেমনি অপ্রয়োজনে আরও বেশি সময় ব্যয় হচ্ছে আমাদের। এই অজথা সময়গুলোর কোন ফলাফল আমরা পাই না।

